চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

তরফদার রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদে প্রভাব বিস্তার : দুদক পরিচালক ফাঁসছেন !

ঢাকা অফিস :    |    ০৭:২৮ পিএম, ২০২০-১১-২১

তরফদার রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদে প্রভাব বিস্তার : দুদক পরিচালক ফাঁসছেন !


অনুসন্ধানকালে অনৈতিক  প্রভাব বিস্তার করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই পরিচালকের নাম শেখ মো. ফানাফিল্যা। তিনি অনুসন্ধান ও তদন্ত বিভাগ (রাজশাহী)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই অনৈতিক  প্রভাব বিস্তার করার বিষয়টিকে ‘কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন, চাকরি ও শৃঙ্খলার পরিপন্থী’ উল্লেখ করে তাকে  প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য একজন মহাপরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এটাকে ‘ইন্টারনাল ম্যাটার’ আখ্যায়িত করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুদক থেকে  প্রাপ্ত নথি সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করেন সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। তাকে নির্ধারিত সময় দেওয়া হয় সকাল সাড়ে ১০ টায়। ওই ব্যবসায়ী সকাল সাড়ে ৯ টায় দুদকে হাজির হন। তিনি অনুসন্ধানকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ না করে পরিচালক শেখ মো. ফানাফিল্যার সঙ্গে যোগাযোগ করেন। তখন শেখ মো. ফানাফিল্যা দুদক কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে হাজির হয়ে ওই ব্যবাসায়ীকে নিজের কক্ষে নিয়ে যান। এসময় তিনি টেলিফোনে অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের  প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনকে তার কক্ষে ডাকেন।
দুদক সূত্রে জানা গেছে, তরফদার  রুহুল আমীনকে কমিশনের নির্ধারিত কক্ষে জিজ্ঞাসাবাদ না করে ফানাফিল্যা তার নিজের কক্ষে করার জন্য মুহাম্মদ জয়নাল আবেদীনকে নির্দেশ দেন। কিন্তু অনুসন্ধানকারী কর্মকর্তা সেখানে জিজ্ঞাসাবাদে অপারগতা  প্রকাশ করে বিষয়টি কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের জানান। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই ব্যবসায়ীকে নির্ধারিত কক্ষে নিয়ে জিজ্ঞসাবাদের পরামর্শ দেন। পরে জয়নাল আবেদীন ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত কক্ষে নিয়ে যান।
দুদক সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ চলাকালে ওইদিন দুপুর আড়াইটার দিকে পরিচালক ফানাফিল্যা জিজ্ঞাসাবাদ কক্ষে  প্রবেশ করেন। তিনি ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার আগেই তাকে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যান। সহকারী পরিচালক পুরো বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে তাকে লিখিত দিতে বলেন। তখন সহকারী পরিচালক বিষয়টি লিখিত আকারে জানান। পরে এ বিষয়ে পরিচালক শেখ. মো. ফানাফিল্যাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশ পেয়ে পরিচালক ফানাফিল্যা যে জবাব দাখিল করেন, তা সন্তোষজনক না হওয়ায় কমিশনের মহাপরিচালক জাকির হোসেনকে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে দুদক সচিব মুহাম্মদ দিলওয়ার বখতকে এ বিষয়ে তদারকী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত


আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত


আসন্ন বর্ষায় বন্দর নগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

আসন্ন বর্ষায় বন্দর নগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত


রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা!

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা!

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর