শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৫:১৩ পিএম, ২০২৬-০১-১১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অভ্যুত্থান–পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হওয়া প্রতিটি নিয়োগের প্রক্রিয়া, নিয়োগপ্রাপ্তদের পরিচয় ও যোগ্যতা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দেন তারা। রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিশের সভাপতি সাকিব মাহমুদ রুমি, ছাত্রদলের কয়েকজন কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল ‘ভিসির যখন ক্ষুধা পায়, নিয়োগ দিয়ে পেট ভরায়’, ‘এই প্রশাসন সবার সেরা, স্বজন দিয়ে চবি ভরা’, ‘কয় বছরে কইসো, দেড় বছরে ৪০০’, ‘বাহ্ ভিসি চমৎকার, নিয়োগের ঠিকাদার’। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পর এই প্রশাসন প্রায় ৪০০ জনকে নিয়োগ দিয়েছে। আমরা নিয়োগের বিরোধিতা করছি না, তবে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। সব তথ্য শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে। জুলাই আন্দোলনের ছাত্রসমাজ কোনো অনিয়ম মেনে নেবে না। গত দেড় বছরে যত নিয়োগ হয়েছে, তার সম্পূর্ণ বিবরণ প্রকাশ না করা হলে শিক্ষার্থীরা শান্ত হবে না। এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরী বলেন, আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বোর্ডে স্বজনপ্রীতির অভিযোগ উঠছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম একটি শিক্ষার্থী–বান্ধব ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব অনুশীলন থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিশের সভাপতি সাকিব মাহমুদ রুমি বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় থেকেই প্রশাসন দাবি করে আসছে যে নিয়োগ স্বচ্ছ ও সৎভাবে হচ্ছে। আমি মনে করি, এটি তাদের জন্য নিজেদের সৎ প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। এখন পর্যন্ত যতগুলো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর সব তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রকাশ করতে হবে। প্রশাসনের বক্তব্যের ওপর ভিত্তি করে আমরা বিশ্বাস করতে চাই, তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এছাড়া বর্তমান প্রশাসনের সময়ে গত দেড় বছরে ২৫০ জনের বেশি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব নিয়োগের মধ্যে উপ-উপাচার্যের অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের মেয়ের নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited