শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৩ পিএম, ২০২০-১০-২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় তারিকুল আলম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটিয়ার ভাইয়ার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিকুল আলম পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিনজন আহত হয়। এরমধ্যে একজনকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited