চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামী দিনে যে সরকার আসবে, তাদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিতে চাই :-ড. খালিদ হোসেন

মোঃ শোয়াইব , হাটহাজারী    |    ০৬:৩১ পিএম, ২০২৪-১০-১৪

আগামী দিনে যে সরকার আসবে, তাদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিতে চাই :-ড. খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলছেন, আমাদের সময় বেশি নাই। বহুদিন মানুষ ভোট দিতে পারে নাই। নতুন ভোটার তালিকা যাওয়ার আগে আমরা কিছু সংস্কার করে দিতে চাই। আগামী দিনে যে সরকার আসবে, তাদের জন্য আমরা সুন্দর একটা রাস্তা তৈরি করে দিতে চাই। আমাদের ক্ষমতার লোভ নাই। যারা ক্ষমতায় থাকে তারা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠায়। আমাদের এই রকম কোন উদ্দেশ্য নাই। আমরা রাতদিন পরিশ্রম করতেছি। আমাদের ঘুম নাই।
তিনি আরো বলেন, দেশে শিক্ষা শান্তি সুফি দরবেশদের অবদান ছিলো এবং থাকবে। ওনাদের কারনে সমাজে শান্তির ফুল ফুটেছে,অজ্ঞতা নয় সঠিক শিক্ষা চাই। সন্ত্রাস নয়, শান্তি চাই। যারা বিভেদ তৈরি করতে চাই। তারা ধার্মিক নয়। তারা দুর্বৃত্ত, আলেম ওলামা হলেন আলোকবর্তীকা। মাদরাসার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। মাদরাসা না থাকলে সমাজে আলো নিভে যায়। দেশের যে কোন বিপাকে দুর্যোগে আলেমেরা এগিয়ে আসে। 
সোমবার(১৪ অক্টোবর) সোমবার দুপুরে হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসায় শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় এবং কামিল শ্রেণির (তাফসির, হাদিস, ফিকহ ও আদব) ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইলিয়াছ সিদ্দিকী, ওমরগণি এমইএস কলেজের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) সোয়েব আহমেদ খান, হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিব, মাদরাসার সহকারী অধ্যাপক আলী আজগর।
এর আগে তিনি মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী (র.)এর মাজার জেয়ারত করেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর