শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৯:১১ পিএম, ২০২২-০৫-২৩
পার্বত্য রাঙামাটি শহরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০ লাখ টাকার জাল নোটসহ দুই ব্যক্তি আটক হয়েছে।
রোববার দিবাগত গভীর রাতে শহরের লেক ভিউ নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃত হলেন, রাজশাহী জেলার বাঘমারা থানা এলাকার বাসিন্দা মো: মিলন রহমান (২৮) ও নরসিংদীর বাসিন্দা মো. শাহ আলম (৫৫)।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।
তিনি জানান, আমরা গ্রেফতারকৃতদের সাথে এই ধরনের জাল টাকার ব্যবসায় আরো কারা কারা জড়িত সেটি খতিয়ে দেখতে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে খুব শীঘ্রই রিমান্ডের আবেদন জানানো হবে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালনোটসহ তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পেয়ে আরও দুজন পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশের এসআই নুরে আলম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited