শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:০৭ পিএম, ২০২২-০৩-১৯
রুশ আগ্রাসন শুরুর পর ২৩ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ইউক্রেন।
বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে অন্তত ৩০ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সেখানকার অনেক অঞ্চলে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই অন্তত ২২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৬০ জন বেসামরিক নাগরিক ও চারজন শিশু রয়েছে।
কিয়েভ শহরের প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, রুশ আগ্রাসনে ২৪১ বেসামরিক নাগরিকসহ আরও ৮৮৯ জন আহত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ইউক্রেনে ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৫২ শিশুও রয়েছে। তবে নিহতের প্রকৃতি সংখ্যা এর থেকে অনেক বেশি বলে আশঙ্কা করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ বাহিনীর প্রায় ১৪ হাজার সেনা নিহত হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited