শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:১৪ পিএম, ২০২১-১১-৩০
বিয়ের পর আবারো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নিয়মিত হয়েছেন গানে। সোমবার (২৯ নভেম্বর) রাতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজনের জন্য কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। ‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এ প্রসঙ্গে ন্যানসি বলনে, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে। ’
পরিচালক রাজ বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নিয়ে দর্শকদের সাড়ায় আমি অভিভূত। সেই উৎসাহে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আগের সিজনে কোনও টাইটেল সং ছিল না। তবে এবারের গল্পের প্লট অনুযায়ী একটি গান প্রয়োজন। সুর রচনার পরপরই মনে হয়েছে, এতে ন্যানসির কণ্ঠই জুতসই লাগবে। নতুন গানটি দারুণ গেয়েছেন তিনি। ’
এই নির্মাতা আরও জানান, ঢাকার উত্তরায় আগামী ৯ ডিসেম্বর থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’ ধারাবাহিকের চিত্রায়ন শুরু হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে নাটকটি। এছাড়া ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে থাকবে প্রতিটি পর্ব। ন্যানসির গাওয়া গানটি প্রকাশ পাবে শিগগিরই।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited