শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:১০ পিএম, ২০২৬-০৫-১২
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়িতে একটি পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঘমারা পুকুরের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাজিরহাট হাইওয়ে পুলিশ ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় খাগড়াছড়ি থেকে আসা একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বিবিরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পিকআপ ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, পুলিশের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে একটি পিকআপ সিগন্যাল পেয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। তবে অনেকেই ভুলভাবে ধারণা করছেন, পুলিশের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited