শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২৪-০৮-২৪
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার এক সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর অন্যায় ভাবে নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ । আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম.এ. ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি জানান। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার উপদেষ্টা গোলাম রহমান, সহ সভাপতি আব্দুচ ছাত্তার মজুমদার, নির্বাহী সচিব মো: সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো: মাহফুজুল ইসলাম, সচিব মো: নিজাম উদ্দিন, শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন, সর্বজনাব দীন মোহাম্মদ, মো: নাসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, আলী আহমদ, মো: শরিফুল ইসলাম, মো: সাইফুল আলম, মো: ফজলুল করিম, জাফর ইকবাল, সাদেকুর রহমান, এস এম আক্কাস উদ্দিন, মো: শহীদুল ইসলাম, মো: জানে আলম। বক্তারা বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে একশ্রেণির উশৃংখল ও স্বার্থান্বেষী মহল উপস্থিত হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রধান শিক্ষক সহ যে কোন শিক্ষক কে বিধি বহির্ভূত ভাবে নাজেহাল করা সহ পদত্যাগে বাধ্য করে। যা সম্পূর্ণ নিন্দনীয় ও গর্হিত কাজ। ভবিষ্যতে এ ধরনের কর্মকা- অব্যাহত থাকলে সকল শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে। বক্তারা এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited