চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে স্ত্রী কর্তৃক তালাকের প্রবণতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০৪ পিএম, ২০২২-০৪-০৪

চট্টগ্রামে স্ত্রী কর্তৃক তালাকের প্রবণতা বাড়ছে

মুসলিম বিবাহরীতিতে দেনমোহর নারীর প্রতি সম্মান প্রদর্শনের অন্যতম নিদর্শন। বিয়ের সময় ধার্যকৃত দেনমোহর নারীর অর্থনৈতিক অধিকার।
যা পরবর্তীতে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। 
 
কিন্তু মাত্রাতিরিক্ত দেনমোহর ধার্য করার ফলে স্ত্রী কর্তৃক তালাকের প্রবণতা বাড়ছে। শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদ হওয়ার পর বিশাল অংকের দেনমোহরের বোঝা টানতে গিয়ে স্বামীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়।  

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দীন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়ার এ গবেষণা প্রবন্ধ প্রকাশ পেয়েছে দক্ষিণ এশিয়াভিত্তিক আইন বিষয়ক জার্নাল ‘বাংলাদেশ জার্নাল অফ ল’-তে।  

সাধারণত দেনমোহর ধার্যের কোনও নির্দিষ্ট সীমা নেই। বরের আর্থিক সামর্থ্যের ওপর ভিত্তি করে দেনমোহর নির্ধারিত হয়। কিন্তু সামাজিক প্রথা, কনের পারিবারিক ঐতিহ্য ও সামাজিক সংস্কৃতি টিকিয়ে রাখতে অনেক সময় মাত্রাতিরিক্ত দেনমোহর ধার্য করা হয়।  

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত দেনমোহর ধার্যকরণ এবং কাবিননামার ১৮ নম্বর কলামে ‘স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান’ এই দুইয়ের প্রভাবে চট্টগ্রামে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি পেয়েছে। যার বেশিরভাগই স্ত্রী কর্তৃক তালাক প্রদান। এই তালাক প্রদানের ক্ষেত্রে দেনমোহর গড়ে ৯ লাখ ৯৭ হাজার ৭৮৯ টাকা। পুরুষ কর্তৃক তালাক প্রদানের ক্ষেত্রে গড় দেনমোহর ৭ লাখ ২১ হাজার ৩৪৬ টাকা।

গবেষণায় আরও দেখা গেছে, গ্রামের তুলনায় শহরে দেনমোহরের পরিমাণ বেশি। শহরাঞ্চলে স্বামী কর্তৃক তালাক প্রদান করার ক্ষেত্রে গড় দেনমোহর ৬ লাখ ৩০ হাজার ৮৯ টাকা এবং স্ত্রী কর্তৃক তালাক প্রদানের ক্ষেত্রে গড় দেনমোহর ১১ লাখ ৫৬ হাজার ২১৪ টাকা।

তালাকপ্রাপ্ত ১৭৮ জন নারী-পুরুষের তথ্য সংগ্রহ করে এবং চট্টগ্রামের পারিবারিক আদালতের নথি ও কাবিননামা পর্যালোচনা করেন গবেষকরা।  

আদালতের নথি বিশ্লেষণে দেখা যায়, ৫৫.৯ শতাংশ তালাক প্রদান করা হয় স্ত্রীর পক্ষ থেকে। ৪৪.১ শতাংশ তালাক প্রদান করা হয় স্বামীর পক্ষ থেকে। কাবিননামার ১৮ নম্বর কলামের মাধ্যমে ৯৯.৫ শতাংশ পুরুষ তালাক প্রদানের ক্ষমতা প্রদান করেছেন স্ত্রীকে। আর স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করেননি মাত্র ০.৫ শতাংশ পুরুষ।  

নথির তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, স্ত্রী কর্তৃক তালাকের ক্ষেত্রে গড় দেনমোহর ছিল ৮ লাখ ৮২ হাজার ২৮০ টাকা এবং স্বামী কর্তৃক তালাকের ক্ষেত্রে গড় দেনমোহর ছিল ৭ লাখ টাকা।

তাছাড়া উচ্চশিক্ষিত নারীর ক্ষেত্রে দেনমোহরের পরিমাণ সাধারণ নারীর চেয়ে বেশি। আবার বিয়ের এক বছরের মধ্যে তালাক সংঘটিত হওয়ার ক্ষেত্রে স্ত্রী কর্তৃক তালাকে গড় দেনমোহর, স্বামী কর্তৃক তালাকে গড় দেনমোহরের তুলনায় বেশি বলেও গবেষণায় উঠে আসে।  

গবেষকরা বলছেন, স্ত্রী কর্তৃক তালাক প্রদানকে অনেকেই নারীর ক্ষমতায়ন হিসেবে বিবেচনা করেন। কিন্তু অধিক হারে দেনমোহর ধার্য করে বিয়ের অল্প সময়ে মধ্যে স্ত্রী কর্তৃক তালাক প্রদান করার ফলে ধার্যকৃত দেনমোহর আদায়ে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। অতিরিক্ত দেনমোহর স্বামী কর্তৃক স্ত্রীকে একচেটিয়া তালাক প্রদানের ক্ষমতাকে রহিত করে বলে মনে করেন অভিভাবকরা। পাশাপাশি অতিরিক্ত দেনমোহর স্বামীর অর্থনৈতিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, যা স্বামীর জন্য মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের কারণ।  

গবেষক দলের সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, এ গবেষণা শুধু চট্টগ্রামের প্রেক্ষাপটে। সারা বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরা হয়নি। ভবিষ্যতে সুযোগ পেলে পুরো দেশের অবস্থা নিয়ে কাজ করবো।  

তিনি বলেন, দেনমোহর দুই পক্ষের উপস্থিতিতে তৎক্ষণিকভাবে আদায় করা উচিত। তাছাড়া বরের সামর্থ্যকে প্রাধান্য দিয়ে এই দেনমোহর নির্ধারণ করা উচিত। তা না হলে দেনমোহর আদায় নিয়ে বরকে আইনি জটিলতায় পড়তে হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর