চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

দেশের জিডিপি বাড়াতে অবদান রাখবে এইচএম স্টিল: জাবেদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৪ পিএম, ২০২১-০৩-০৬

দেশের জিডিপি বাড়াতে অবদান রাখবে এইচএম স্টিল: জাবেদ

এইচএম ইন্ডাস্ট্রি লিমিটেডে যদি কর্মস্থানের সুযোগ হয় অবশ্যই করবেন। তবে অন্যায় আবদার করা যাবে না। যাতে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। এটা মনজুর আলমের প্রতিষ্ঠান নয়, এটা দেশের সম্পদ। দেশের জিডিপি বাড়াতে এই প্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা রাখবে। শনিবার (৬ মার্চ) মোস্তফা হাকিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন। জাবেদ বলেন, এই প্রতিষ্ঠানের সাথে অনেকেই জড়িত। ব্যাংক, এলাকার মানুষ, প্রতিষ্ঠান- সবাই জড়িত। প্রতিষ্ঠান যদি কোনোভাবে ক্ষতিগ্রস্থ হয়, তাহলে এর সঙ্গে জড়িত সবাই ক্ষতির সম্মুখীন হবে।  ভূমিমন্ত্রী বলেন, মনজুর সাহেব আমার অত্যন্ত আপনজন। তাকে আমি মুরব্বি হিসেবে দেখি। তিনি একজন দানবীর মানুষ। মোস্তফা-হাকিম গ্রুপের অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে। তারা নিরবে দান করেন। দেশ এবং জাতির কল্যাণে কাজ করেন। তিনি বলেন, মনজুর সাহেব আমাকে জানালেন- আপনার এলাকায় একটি ইন্ডাস্ট্রি করতে যাবো। আমি বললাম- করেন। আমার সহযোগিতা থাকবে। তিনি সবকিছু সুন্দরভাবে ব্যবস্থা করেছেন। সবার সহযোগিতা নিয়ে কাজ করেছেন বলেই আমার কাছে কোনো অভিযোগ আসেনি।  জাবেদ বলেন, কর্ণফুলী উপজেলা চট্টগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে অনেক ভারি ও হালকা শিল্প প্রতিষ্ঠান হয়েছে। এ শিল্পায়নের মাধ্যমে এ অঞ্চলের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। আমি এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইবে অনুরোধ করবো- যেন এলাকার স্থানীয় লোকদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মস্থানের সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, আমিও ব্যক্তি জীবনে একজন ব্যবসায়ী। আমারও ইন্ডাস্ট্রি আছে। যদিও মনজুর সাহেবের মতো এতো বেশি ইন্ডাস্ট্রির মালিক আমি না। হতেও পারবো না। মনজুর আলমের সঙ্গে তুলনা করলে আমি কুটির শিল্প ক্যাটাগরির লোক, আর মনজুর সাহেব হলেন ভারি শিল্পের লোক। ভূমিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠান যদি ভালো করে, তাহলে এলাকাবাসীও লাভবান হবে। মনজুর সাহেব খুব ভালো মানুষ। মানুষের প্রতি তিনি অন্যায় করেন না। তিনি মানুষের মধ্যে থেকেই কাজ করেন। খুব দয়ালু মানুষ। দাওয়াত দেওয়ার কারণে এখানে তার গুনগান বলছি না। ওনি আসলেই একজন ভালো মানুষ। জাবেদ বলেন, করোনার কারণে সবাই বন্দি ছিলাম। জিন্দা কবরে ছিল মানুষ। ৬ থেকে ৭ মাস মানুষ ঘর থেকে বের হয়নি। অনেক আপনজন হারিয়েছি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে আমরা একটা ভালো অবস্থানে যাবো। ইতোমধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে গেছে৷  তিনি বলেন, বাংলাদেশের ভ্যাকসিন ইউরোপের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আপনার কারণে অন্যজন ক্ষতিগ্রস্থ হবে। ভ্যাকসিন নিলেও মাস্ক ছাড়া বের হবেন না। ভ্যাকসিন নিয়ে সর্তক অবস্থানে থাকবেন। দু'সপ্তাহ ঘরে থাকবেন। ভূমিমন্ত্রী বলেন, এলাকায় আরও অনেক শিল্প প্রতিষ্ঠান হবে। শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যেন এলাকার গরীব মানুষদের চাকরির সুযোগ করে দেয়। ইতোমধ্যে রাস্তা সম্প্রসারণের কাজ হাতে নিয়েছি। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে শেষ হবে।  তিনি বলেন, এখান থেকে নদী কাছে। মালামাল নদী পথে নিয়ে যাবেন। তাহলে এলাকার রাস্তাগুলো ভালো থাকবে। এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই এলাকার মানুষ সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজ শিল্প কারখানার যে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে, তা হতো না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬০টি ব্যাংকের অনুমোদন দিয়েছেন। আপনারা ব্যবসায়ীদের বিনিয়োগ করবেন। সবার সহযোগিতার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।সভাপতির বক্তব্যে এইচএম ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের অনেক সহযোগিতা করেছে। এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান হচ্ছে- তাই এখানকার রাস্তাগুলো উন্নত হওয়া দরকার। তিনি বলেন, এই এলাকার মানুষ অনেক ভাগ্যবান। এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান হচ্ছে। আপনাদের সহযোগিতার কারণেই এসব কিছু সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল এবং মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন মোস্তফা হাকিম গ্রুপের মহাব্যবস্থাপক নিপু চৌধুরী। এইচএম স্টিল লিমিটেডর উদ্বোধনী কার্যক্রমের বিস্তারিত বর্ণনা দেন প্রতিষ্ঠানটির জিএম বোরহান উদ্দিন আহমেদ।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর