শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৯:৩৯ পিএম, ২০২৫-০২-২৭
রাঙামাটির রাজস্থলীতে খাদ্যাভাবে লোকারয়ে হানা দেওয়া বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম উসচিং মারমা (৪৫)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃতু ক্যাও মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খেত কামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলা বাগানের কাজ চলছে।
সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের(ইউপি) ৬নংওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। বৃহস্পতিবার সকালে বন্য হাতির দল কলাগাছ খেতে আসলে হাতিরদলের সামনে পড়ে গেলে তাকে পা দিয়ে পিষ্ট করে বন্যহাতি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited