শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১০:০৯ পিএম, ২০২৬-০৭-০৬
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আলীকদম-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, ঋণ বিতরণ, সম্মাননা প্রদান এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলীকদম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রম এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উপজেলার পল্লী উন্নয়নে গতিশীল নেতৃত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া মাঠপর্যায়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ৬ জন ব্যবস্থাপকের হাতে ম্যানেজার কমিশন তুলে দেওয়া হয়।
পল্লী অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অনুষ্ঠানে ৫ জন উপকারভোগীর মাঝে সর্বমোট ৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৩ জন উদ্যোক্তাকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা উদ্যোক্তা ঋণ এবং ২ জন উপকারভোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় উপজেলার ৭০ জন উপকারভোগীর মাঝে একটি করে ফলজ ও একটি করে ঔষধি গাছসহ মোট ১৪০টি চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে ঋণ সহায়তা ও বৃক্ষ বিতরণের মতো উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক অবদান রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়ী সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited