চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বাবর আজমই সবচেয়ে ইনফর্ম ব্যাটার: সাবেক কিউই তারকা

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:২০ পিএম, ২০২২-০৫-০৯

বাবর আজমই সবচেয়ে ইনফর্ম ব্যাটার: সাবেক কিউই তারকা

একের পর এক প্রশংসায় ভেসে যাচ্ছেন বাবর আজম। স্বদেশি-বিদেশি অনেক আন্তর্জাতিক তারকা পাকিস্তান অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ।

রোববার পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদ বাবরের প্রশংসা করে বলেছেন, সময়ের সেরা ব্যাটার বাবরই।  এ লড়াইয়ে ভারত দলের সাবেক অধিনায়ত বিরাট কোহলির চেয়ে অনেকটা এগিয়ে বাবর।
আকিবের সেই মূল্যায়নকে আরও দৃঢ় করলেন নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তি স্পিনার ড্যানিয়াল ভেট্টরি।

তার মতে, বাবর আজমই বর্তমানে বিশ্বসেরা ব্যাটার। 

সোমবার ইএসপিএনক্রিকইনফো-এর জন্য ইনস্টাগ্রামে একটি প্রশ্নের জবাবে সাবেক কিউই তারকা বলেন, ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটের কারণে এ সিদ্ধান্ত সামগ্রিকভাবে নেওয়া অনেক কঠিন।  তবে আমি বলব, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাবর আজমই সবচেয়ে ইনফর্ম ব্যাটার।

উল্লেখ্য, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দূর্দান্ত ইনিংস খেলেছিলেন বাবর আজম। করাচি টেস্টে তিনি একটি ম্যাচ বাঁচাতে ১৯৬ রান করেন এবং শেষ টেস্টে দুটি অর্ধশতক করেন।
ওডিআই র‌্যাংকিংয়ে এক নম্বর ব্যাটার শেষ দুটি ওডিআই খেলায় দুটি সেঞ্চুরি হাঁকান, তার অনবদ্য ইনিংসে ভর করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে পাকিস্তান।  এছাড়া অসিদের বিপক্ষে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচে পঞ্চাশ করেন বাবর।
 প্রসঙ্গত, দারুণ ফর্মে আছেন বাবর আজম। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১১ সেঞ্চুরি। টেস্ট ও ওয়ানডেতে পাঁচটি করে, টি-টোয়েন্টিতে একটি। যা যে কোনো ব্যাটারের জন্য ঈর্ষণীয় পারফরম্যান্স।

এ পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে ৮৬টি ওয়ানডে খেলে বাবর আজম সংগ্রহ করেছেন ৪২৬১ রান, যেখানে ১৬টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি রয়েছে।

৪০ টেস্টে বাবর জমা করেছেন ২৮৫১ রান, যেখানে ৬টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি রয়েছে। এ পর্যন্ত ৭৪টি টি-টোয়েন্টি খেলে বাবর আজম সংগ্রহ করেছেন ২৬৮৬ রান, যেখানে ১টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরি রয়েছে। 

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর