শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৪:০১ পিএম, ২০২৬-০৪-১২
দীর্ঘ ছয় বছর পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পহেলা বৈশাখ উদযাপন। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এবার বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে বাঙালির সর্বজনীন উৎসবকে বরণ করে নেওয়ার জোর প্রস্তুতি।
করোনা মহামারি ও পবিত্র রমজানকে কেন্দ্র করে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় টানা কয়েক বছর পহেলা বৈশাখ উদযাপনে তেমন কোনো আয়োজন হয়নি। ফলে ক্যাম্পাসের অন্যতম প্রাণবন্ত এই উৎসব থেকে বঞ্চিত ছিলেন শিক্ষার্থীরা।
এছাড়া বৈশাখের আয়োজনে মুখ্য ভূমিকা রাখা চারুকলা ইনস্টিটিউটের কার্যক্রমও দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় উৎসবের আমেজে ঘাটতি ছিল।
তবে এবার সেই স্থবিরতা কাটিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চারুকলা ইনস্টিটিউটের সমন্বয়ে নতুন উদ্দীপনায় ফিরছে পহেলা বৈশাখ।
ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে বিভিন্ন স্থান, যা পুরো পরিবেশে এনে দিয়েছে উৎসবের ছোঁয়া।
দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে চবি ও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
১১ এপ্রিল বিকেলে চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে দেখা যায়, শিক্ষার্থীরা দলভিত্তিক বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। কেউ মোটিফ নির্মাণে, কেউ রঙের কাজে, আবার কেউ পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত। তাদের সহায়তায় পাশে রয়েছেন সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা, দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে পাঁচটি বড় মোটিফ-হাতি, টেপা পুতুলের ঘোড়া, পায়রা, মোরগ এবং দোতারা। প্রতিটি মোটিফেই ফুটে উঠছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবারের পহেলা বৈশাখ উদযাপনে ৩ লাখ ৬০ হাজার টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।
চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেল বলেন, দীর্ঘ ১৫ বছর পর আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসে বৈশাখী উৎসব উদযাপনের সুযোগ পাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আশা করছি, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে এ বছর একটি দারুণ ও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।
চারুকলা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামিল হোসেন বলেন, বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন একটি আয়োজন ফিরছে, যা আমাদের সবার জন্য ভীষণ আনন্দের। আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে একসাথে এই উৎসব উদযাপন করতে এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সুন্দরভাবে তুলে ধরতে।
উল্লেখ্য, পহেলা বৈশাখের শোভাযাত্রা এখন আর শুধু উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক। ইউনেসকোর স্বীকৃতির মাধ্যমে এটি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করায় আন্তর্জাতিক অঙ্গনেও এর গুরুত্ব বেড়েছে।
সব মিলিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরছে বৈশাখের রঙ, উচ্ছ্বাস আর ঐতিহ্যের সেই চিরচেনা আবহ-যা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত করছে পুরো ক্যাম্পাসকে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited