শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ১০:০১ পিএম, ২০২৪-১০-০৯
কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া ৫ জেলেকে ফেরত আনলো বিজিবি।
বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টেকনাফের জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
গেল সোমবার (৭ অক্টোবর) দুপুরে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।
জেলেরা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম, আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া ও মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন, চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।
ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারেরর সদস্যরা জানিয়েছে একটি নৌকাযোগে নাফনদীতে মাছ ধরতে নামলে তাদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মায়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছিলো।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, ‘বিষয়টি জানার পর মায়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়।
তাদের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই তাদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল।
আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর আজ বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফনদীর শূন্যরেখায় যায়। আলোচনার পর ৫ জেলেকে ফেরত আনেন বিজিবি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited