শিরোনাম
পেকুয়া প্রতিনিধি | ০৬:৪৫ পিএম, ২০২২-০৫-১২
কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় আহত হন আরও ৪ যাত্রী।
নিহত বৃদ্ধা সিএনজি অটোরিকশার আরোহী ছিলেন। তিনি কুতুবদিয়া উপজেলার আলিআকবর ডেইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরনপাড়া এলাকার বুতিজা বেগম বলে পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পেকুয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এ সময় আহত সিএনজি অটোরিকশা আরোহীদের পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা যাত্রীকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited