চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আত্মঘাতী গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৫০ পিএম, ২০২২-০২-১২

আত্মঘাতী গোলে জুভেন্টাসের জয়

ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রুয়ানের আত্মঘাতী গোলে জয় পেল জুভেন্টাস। কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠেছে দলটি। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে সাসসুয়োলোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। 

ম্যাচের তিন মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার গোলে জুভেন্টাস এগিয়ে গেলেও সাসসুয়োলো সমতায় ফেরে ২৪ মিনিটে। দলটার আইভরিয়ান মিডফিল্ডার হামেদ জুনিয়র ত্রায়োরে স্কোরলাইন ১-১ সমতায় ফেরেন।

খেলার ৮৮ মিনিটে সাসসুয়োলোর রক্ষণভাগ পার করে বাঁ দিক থেকে ডিবক্সে বিপজ্জনকভাবে ঢুকে যান ভ্লাহোভিচ। ভেতরে ঢুকে ডান পা দিয়ে শট নেন, সেটাই রুয়ানের পিঠে লেগে দিক বদলে জড়ায় জালে। 

এর আগে তিন মিনিটে দলকে এগিয়ে দেন দিবালা। বাঁ প্রান্ত থেকে লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোর পাস থেকে রাইট উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদো শট নিলে তা সাসসুয়োলোর এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় দিবালার কাছে। দৃষ্টিনন্দন এক ভলিতে দলকে এগিয়ে দেন 'লা জয়া'। 
এর আগে আরেক কোয়ার্টার ফাইনালে ভ্লাহোভিচের সাবেক দল ফিওরেন্তিনা ৩-২ গোলে হারিয়েছে আতালান্তাকে। ফিওরেন্তিনার হয়ে জোড়া গোল করেছেন পোলিশ স্ট্রাইকার ক্রিস্তফ পিওন্তেক, ম্যাচের একদম শেষদিকে যোগ করা সময়ে গোল করে দলকে মহামূল্যবান জয় এনে দিয়েছেন সার্বিয়ান সেন্টারব্যাক নিকোলা মিলেঙ্কোভিচ। সেমিফাইনালের বাকি দুই দল হচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর