শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৩৮ পিএম, ২০২২-০২-১২
মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার।
মিয়ানমারের ইউনিয়ন ডে উপলক্ষ্যে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের মুক্তি দেওয়া হবে। খবর আল-আরাবিয়ার।
এক বিবৃতিতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এ তথ্য জানিয়েছেন।
১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। শনিবার এর ৭৫ বছর পূর্তি হচ্ছে।
মিন অং হ্লাইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি দেশের ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় এ ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়া হবে।
এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারে বন্দিদের বেশি মুক্তি দেওয়া হবে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited