চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে বিএনপির ঐক্য

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৮:৫১ পিএম, ২০২৫-১২-২৩

ফটিকছড়িতে বিএনপির ঐক্য

ফটিকছড়ি উপজেলা বিএনপির দীর্ঘদিনের বিভক্ত রাজনীতিতে অবশেষে ঐক্যের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় নেতা বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জীর নেতৃত্বে উপজেলার দুই গ্রুপকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নিজের গাড়িতে করে নিয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপি'র আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার পরিচালিত উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যালয়ে উপস্থিত হন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী অফিসে তাদের সঙ্গে ছিলেন। বিএনপি কার্যালয়ে পৌঁছালে সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ নেতাকর্মীরা বিচারপতি ফয়জীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে এক সংক্ষিপ্ত বৈঠকে বিচারপতি ফয়জী দলের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন নির্বাচন এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি সরোয়ার আলমগীরকে উদ্দেশ করে বলেন, দলের সকল কার্যক্রম দলীয় অফিস থেকেই পরিচালিত হবে এবং উপজেলা বিএনপি'র সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।  এ নির্দেশনাকে স্বাগত জানিয়ে জহির আজম চৌধুরী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে কোনো এক সময় আমরা সবাই ঐক্যবদ্ধ হবো। ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার ভাইও বলেছেন, দল থেকে যেদিন চূড়ান্ত সিদ্ধান্ত ও চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হবে, সেদিন আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, আমার অনুরোধ - তিনি (কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার) থাকবেন, আমরাও থাকবো। সবাই মিলে যৌথভাবে এখান থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবো, ইনশাআল্লাহ। সেই দিনের জন্য আমরা অপেক্ষায় আছি, দলের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতীক্ষায় রয়েছি। ফটিকছড়িতে ধানের শীষ ছাড়া কোনো বিকল্প ধারার প্রার্থী এমপি হলে তা নেতাকর্মীদের জন্য হতাশার কারণ হবে। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা সবসময় মূল ধারার রাজনীতিতেই বিশ্বাসী। তিনি সংগঠন প্রসঙ্গে বলেন, যুবদলের কমিটি গঠন নিয়ে কিছু মতামত রয়েছে। আমার মনে হয়, নির্বাচনের পর এসব সাংগঠনিক সিদ্ধান্ত নিলে আরও ভালো হতো। যাদের বাদ দেওয়া হয়েছে, তাদেরও ত্যাগ রয়েছে - সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার। সর্বোপরি সবাইকে নিয়ে আমাদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।  বৈঠকে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান ভুল বোঝাবুঝি ও গ্রুপিং রাজনীতির অবসান ঘটিয়ে বিচারপতি ফয়জী একজন অভিভাবকের মতো ভূমিকা রেখে দুই পক্ষের মধ্যে যোগাযোগের একটি ‘বাতায়ন’ খুলে দিয়েছেন। এ সময় বিচারপতি ফয়জী বলেন, আমি মাঠে নামছি। জনগণ এখন বিএনপির ঐক্যের জোয়ার অনুভব করবে। আমার দলের প্রার্থীর কাজ আমি আমার দলের অফিস থেকেই করবো। এই উদ্যোগের ফলে ফটিকছড়ি বিএনপির রাজনীতিতে নতুন গতি সৃষ্টি হবে এবং আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হবে মনে করছেন নেতাকর্মীরা।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর