শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৫ পিএম, ২০২৬-০৮-২৪
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগে ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত বিশেষ অভিযানের ২৪ ঘণ্টার ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবার পাশাপাশি ২৪ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৫৭ লিটার মদ, ৮ বোতল স্কফ সিরাপ ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এছাড়া মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ২৩৭ জনের মধ্যে ৮৫ জন মাদক ব্যবসায়ী, দুজন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।
এ ঘটনায় ৬৫টি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম নগরের স্কুলকেন্দ্রিক যানজট নিরসনে গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : “আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় গত ১ অক্টোবর ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited