চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডিম সংগ্রহের অপেক্ষায় হালদা পাড়ের জেলেরা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২০ পিএম, ২০২১-০৫-০৩

ডিম সংগ্রহের অপেক্ষায় হালদা পাড়ের জেলেরা

চলতি মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমার যে কোনও সময়ে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মা মাছ ডিম ছাড়তে পারে। তাই হালদা পাড়ের জেলেরা আছেন ডিম সংগ্রহের অপেক্ষায়। এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোররাতে মা মাছ সামান্য নমুনা ডিম ছাড়লেও তা সংগ্রহের মতো ছিল না বলে জানান ডিম আহরণকারীরা। সর্বশেষ রোববার রাতে মেঘের গর্জনে বৃষ্টি হলে সোমবার (৩ মে) সকালে ডিম ছাড়ার আশা করেছিলেন তারা। হালদা বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের ১০ থেকে ১৪ তারিখের মধ্যে অমাবস্যার জো রয়েছে। এছাড়া ভরা পূর্ণিমায় ২৪ থেকে ২৮ তারিখে আরেকটা জো রয়েছে। এ সময়ের মধ্যে মা মাছ যেকোন দিন ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। বছরের একটা সময়ই মা মাছ ডিম ছাড়ে। গত বছর ২২ মে ডিম ছেড়েছিল মা মাছ। সেইবার ২৪০ নৌকায় ৬১৫ জন জেলে হালদা নদী থেকে ডিম সংগ্রহ করেছিলেন। তবে দূষণ রোধ, মা মাছ শিকারিদের বিরুদ্ধে অভিযান ও বালু উত্তোলন বন্ধ হওয়ায় এ বছর জোয়ার-ভাটার মিঠা পানির এই প্রজনন কেন্দ্র অতীতের রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও স্থানীয়রা। ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন বলেন, ডিম সংগ্রহের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন শুধু অপেক্ষা মা মাছ ডিম ছাড়ার। সবকিছু আমাদের অনুকূলে রয়েছে। আশা করি এ বছর একটা ভালো ফলাফল পাবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির সমন্বয়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া বলেন, বাংলা বছরের চৈত্র-বৈশাখ মাসে বজ্রসহ বৃষ্টিপাত হলে এবং ঢলের প্রকোপ বৃদ্ধি পেলে নদীতে মা মাছ ডিম ছাড়ে। হালদায় ডিম ছাড়ার এখন ভরা মৌসুম।  তিনি বলেন, চলতি মাসের অমাবস্যার ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত একটা জো রয়েছে। এছাড়া ভরা পূর্ণিমায় ২৪ থেকে ২৮ তারিখ আরেকটা জো রয়েছে। এ তারিখগুলোর মধ্যে মা মাছ যেকোন দিন ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর