শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:৫৬ পিএম, ২০২৫-০৭-০৯
বোয়ালখালীতে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের কোডভূক্ত জনগুরুত্বপূর্ণ, চলাচল অযোগ্য, ভঙ্কুর সড়ক সংস্কার করার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। তার এ সহায়তা বাস্তবায়নে কাজ করেছেন স্থানীয় মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের সদস্যবৃন্দ।
বুধবার(৯ জুলাই) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী ডিপার্টমেন্ট এর শাকপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন ওয়াইজ রোড তালিকা ভূক্ত কোড নং--১০১ লালচাঁদ বিহার সড়ক রোডটি গত ১ যুগ ধরে প্রায় আধ কিলোমিটার খানাখন্দকে এক্কেবারে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এলাকার ২টি প্রাথমিক বিদ্যালয়, ৪/৫টি কলকারখানা, ৬/৭টি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান, ১টি ঐতিহাসিক রাস মন্দির, ২/৩ টি মসজিদে শত শত লোকজন তাদের দৈনন্দিন ধর্মীয় অনুশীলনাদি পালন করে। এছাড়াও অনতি দুরে বা চট্টগ্রাম শহর তলীতে প্রতিনিয়ত যাতায়াত করে শত শত পেশাজীবি। এমন জনগুরুত্বপূর্ণ সড়কটি এভাবে ভঙ্কুর দশায় পড়ে থাকায় এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াত মহাদূর্ভোগে দাঁড়িয়েছে। বিগত সরকারের ২/৩ জন এমপি ও জনপ্রতিনিধি এ সড়কটি আরসিসি ঢালাই করে দেবে বলে প্রতিশ্রুতি দিলেও কার্যত: তা অকার্যকর। ফলে সড়কটি এখন যাতায়াত অযোগ্য। সম্প্রতিকালে এ অযোগ্য সড়কটি স্বাভাবিক যোগ্য করে তোলার জন্য স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছোট খাট সংস্কার করলেও তা জোয়ারের পানি ও প্রবল বৃষ্টিতে ভেস্তে যায়।
স্থানীয় অধিবাসী অধীর বড়ুয়া গণমাধ্যমে জানান- গত ২০০৯ সালে এ সড়কটি সংশ্লিষ্ট দপ্তরে রোড কোড ভূক্ত করার সকল প্রক্রিয়া শেষ করে " শাকপুরা লালচাঁদ বিহার " সড়ক নামে এটি স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের আওতায় আনার সকল কার্য্যাদি আমি সম্পন্ন করতে সহযোগিতা করি। বিগত ১৬/১৭ বছর সড়কটি আরসিসি দ্বারা উন্নয়ন করার জন্য চট্টগ্রাম ও বোয়ালখালী প্রকৌশলী বিভাগে বারংবার ছুটেছি। তারাও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন তহবিল প্রকল্প সহ একাধিক প্রকল্পে নথিভূক্ত করেন। এত যোগাযোগ-তদবীর করার পরও কেন সড়কটি উন্নয়ন হয়নি তা আমার অজানা।
স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন- সড়কটি উন্নয়ন করা খুবই প্রয়োজন। সড়কটি উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আমি জোর আহবান জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী অফিসের সুত্রে জানা যায়- এলাকার অধীর বড়ুয়ার তদবীরের কারণে এ সড়কটি উন্নয়ন করার জন্য বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন তহবিল প্রকল্পে একনেক পাঠানো হয়েছিল। তা কি কারণে হয়নি তা অজানা।
সড়কটি দ্রুত উন্নয়নের আওতায় আনার জন্য জোর আহবান জানিয়েছেন এলাকাবাসী।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited