শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:১৪ পিএম, ২০২৫-১২-১৮
বিজয় দিবসের ঐতিহাসিক ১৬ ডিসেম্বর উপলক্ষে সাপ্তাহিক নতুন ঈশান পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী, নতুন ঈশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুর রহমান, দৈনিক সাঙ্গুর নির্বাহী সম্পাদক রতন কান্তি দেবাশীষ, সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান, প্রণয় দাশগুপ্ত শিমুল, স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুদ্দিন, নতুন ঈশানের রিপোর্টার মাইনুদ্দিন, সম্রাট, মামুন, তরুণ উদ্যোক্তা তৈয়বুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী বলেন, “নতুন ঈশান গত ১২ বছরে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। বিজয় দিবসের মতো গৌরবময় দিনে এই প্রতিষ্ঠাবার্ষিকী নতুন ঈশানের জন্য অনুপ্রেরণার বার্তা বহন করে। আগামীতেও সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থে সাংবাদিকতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ঈশান সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নতুন ঈশানের উত্তরোত্তর সাফল্য, পাঠকপ্রিয়তা ও দীর্ঘায়ু কামনা করেন। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited