শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৮ পিএম, ২০২১-০১-২৬
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের শেষ মুহূর্তে ৭৩৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি কক্ষে ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এইদিন। সরঞ্জামাদি বিতরণস্থল পরিদর্শন করে নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। সেখানে আবার সরঞ্জামাদিগুলো চেক করে দেখা হবে। সমস্যা হলে তা দ্রুত সমাধান করে আগামীকালের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited