শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:২০ পিএম, ২০২৫-০৪-১৬
সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে সরকার ১১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আনোয়ারা উপজেলা মৎস্য অধিদপ্তর বিভিন্ন অভিযান পরিচালনা করছে। বুধবার (১৬ এপ্রিল) উপজেলার বরফকল ও বিভিন্ন মাছ ঘাটে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের পিও জনাব তাজুল ইসলাম এবং বাংলাদেশ নৌ-পুলিশ ফাঁড়ির প্রতিনিধি এএসআই রুবেল উপস্থিত ছিলেন। অভিযানকালে সাংগু মোহনা ও বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে ১০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স টহল কার্যক্রম পরিচালনা করবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে মৎস্য বিভাগ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited