শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২২ পিএম, ২০২৬-০৪-২০
চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। জব্দ করা জালের মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। রোববার (১৯ এপ্রিল) কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার একটি গোডাউন ও আশপাশে এ অভিযান চালানো হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘সি হার্ট’ নামে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ট্রাক থেকেও অবৈধ জাল জব্দ করা হয়। সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited