শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:০০ পিএম, ২০২৬-০৮-১০
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাতি মামলার ৭জন আসামি গ্রেফতার ও লুটের মালামাল উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত ২টার পরে মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্মাণাধীন ফ্যাক্টরীতে ১০/১৫ জনের একটি ডাকাত দল ফ্যাক্টরীতে নিয়োজিত গার্ডেদেরকে মারধর ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করিয়া ৩টি মোবাইল ফোন এবং অনুমান ২৫০ মিটার লম্বা বৈদ্যুতিক তার সহ মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল মীরসরাই ইকোনমিক জোনসহ আশপাশ এলাকায় টানা ৩২ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭জন ডাকাতকে মীরসরাই ইকোনমিক জোন এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মেহেদীনগর গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে মেহেদী হাসান (২৩), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের হারুন অর রশীদের ছেলে মোঃ রাকিব (২১), মেহেদীনগর গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে সুজাউল হক (২৪), একই গ্রামের ওবাইদুল হকের ছেলে এমদাদুল হল (২৮), করেরহাট ঘোড়ামারা গ্রামের আব্দুল মন্নানের ছেলে মিজান উদ্দিন (৩২), পূর্ব হিঙ্গুলী হারুন অর রশীদের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন নাহিদ (২৪), মেহেদীনগর গ্রামের আবুল কাশেমের ছেলে ইউসুফ প্রঃ ডাক্তার (২৬)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালীম।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের তথ্য ও দেখানো মতে সোমবার ভোরে ডাকাতির ঘটনায় লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারপূর্বক ৭জন ডাকাতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত ইউসুফ প্রঃ ডাক্তার (২৬) এর বিরুদ্ধে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited