শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৭:৩৭ পিএম, ২০২৬-১০-১০
কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) চকরিয়া উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে রোববার (১১ অক্টোবর) পর্যন্ত।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম ধাপে দুই উপজেলা থেকে ৬ জন সুপারভাইজার ও ২৪ জন তথ্য সংগ্রহকারীসহ মোট ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার। প্রশিক্ষণ পরিচালনা করেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো প্রকৃত উপকারভোগী বাদ না পড়েন এবং অনুপযুক্ত কেউ তালিকায় অন্তর্ভুক্ত না হন।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম আরও নির্ভুল ও স্বচ্ছ হবে। পাশাপাশি প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ à...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শু...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতি...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে à¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায় সড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৭) নামে এক à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited