চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গরীব,মধ্যবিত্ত ও মজলুমের হাহাকার বুঝে লাভ বাংলাদেশকে পার্টিতে রূপান্তর করেছি

নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৬ পিএম, ২০২২-০৫-১৭

গরীব,মধ্যবিত্ত ও মজলুমের হাহাকার বুঝে লাভ বাংলাদেশকে পার্টিতে রূপান্তর করেছি

গরীব, মধ্যবিত্ত ও মজলুমের হাহাকার বুঝে লাভ বাংলাদেশকে পার্টিতে রূপান্তর করেছি

লাভ বাংলাদেশ পার্টিতে যোগদান সভায় মিজানুর রহমান চৌধুরী
বিএনপি নামক একটি অপদার্থ দল তাদের সরকারের আমলে  লুটপাটকারী, অবৈধ অর্থ পাচার,  ও ঘুষ দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এসেছিল । সেইসব দুর্নীতিবাজ মাফিয়া চক্র খোলশ পাল্টে এখন আওয়ামী লীগে অবস্থান করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট এম কোন হেন  কাজ নেই বিএনপি মদদ দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর থাকলেও আজ দল পাল্টে আওয়ামী লীগে সেইসব দুর্নীতিবাজরা ঘাপটি মেরে বসে আছে। তাদের লালসা পূরণ করে যাচ্ছে গোপনে। সেই জায়গা থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, দুর্নীতিবাজদের সমূলে উৎখাত করতে না পারায় আওয়ামীলীগও আজ ব্যর্থ। তাই আমরা মেহনতি গরীব, মধ্যবিত্তদের হাহাকার বুঝে লাভ বাংলাদেশকে পার্টিতে রূপান্তর করেছি। আজ মানুষ এই পার্টিতে দলে দলে যােগদান করছে। 

চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ১০০ নেতা কর্মী লাভ বাংলাদেশ পার্টিতে যোগদান ও   লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীকে চট্টগ্রামে  সংবর্ধনা উপলক্ষে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম কার্যালয়ে ১৭ মে এক সভায় মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।


 মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, আমরা গর্বিত, আমরা মানুষের হাহাকার বুঝতে পেরেছি। লাভ বাংলাদেশ পার্টি মজলুমের পার্টি। আজ আপনারা যারা বিভিন্ন দল ত্যাগ করে লাভ বাংলাদেশ পার্টিতে যোগদান করেছেন সেজন্য আপনাদের স্বাগত জানাই । আপনারাই এই লাভ বাংলাদেশের হাল ধরবেন আগামীতে । সেই লক্ষে আমরা অবিচল।  


লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়ার সঞ্চালনায় ও সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য প্রদান করেন এডভোকেট নুরুল আলম, চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম, এস এম সালাউদ্দিন, এনডিএম এর সাবেক মহানগর সভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন।

 উপস্থিত ছিলেন মোহাম্মদ ফিরোজ চৌধুরী, আবদুল মাবুদ, মোহাম্মদ জাফর আলম, ইসমাইল আশরাফী, মোহাম্মদ তারেক, সারোয়ার সুমন,  মোহাম্মদ নাজিম খান, আমির হোসাইন, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ আরাফাত, মোজাম্মেল হক, রেজাউল করিম আসাদ, ইসহাক, লিয়াকত প্রমুখ।

সভা শেষে লাভ বাংলাদেশ পার্টিতে যারা যোগদান করেছেন তাদের ফুলেল শুভেচ্ছা জানান লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর