শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৭ পিএম, ২০২৬-০৯-১৬
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় কমোডিটি ব্রোকারেজ লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ ব্যবসায়ী নেতা বলেন, কমোডিটি এক্সচেঞ্জের মধ্যদিয়ে ‘বাণিজ্যিক রাজধানী’ খ্যাত চট্টগ্রাম এক ধাপ এগিয়ে যাবে। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
কারণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, চীন, ভারত, জাপান, তুরস্ক, পাকিস্তান এমনকি মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায়ও কমোডিটি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) কয়েক বছর আগে কমোডিটি এক্সচেঞ্জের উদ্যোগ নিলেও এখনো চালু করা যায়নি।
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে সিএসই তৎপর হয়। আমরা গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের উদ্যোগে ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ-পাথওয়ে টু লিস্টিং শীর্ষক সংলাপে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের দৃষ্টি আকর্ষণ করি কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে।
তিনি আশ্বাস দিয়েছিলেন এ বিষয়ে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিএসইসির সভায় কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আশাকরি কয়েক মাসের মধ্যে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ উদ্বোধন হয়ে যাবে। এর জন্য চিটাগাং চেম্বারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিএসইসি, ডিএসই, সিএসইসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়িতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ আকলিমা আক্তারকে গ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited