শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ পিএম, ২০২২-০৩-২৪
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর আমলে তাঁতীলীগ ছিল একটি পেশাজীবি সংগঠন। তাঁতী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি পুরাতন সংগঠন। এই সংগঠনটি ছিল মূলত তাঁত শিল্পের পেশায় যারা জড়িত তাদের সংগঠন। চাঁন্দগাও থানা তাঁতীলীগের ত্রিবার্ষিকী সম্মেলনে এখলাসুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৩ মার্চ বুধবার বিকাল ৫ টায় আ জ ম নাছির প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা পুনরায় এই সংগঠনটিকে তুলে এনেছেন। তাঁত শিল্পের ঐতিহ্য তুলে আনতে সারা দেশে এই সংগঠনটির কমিটি দেয়া হচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, চান্দগাও থানা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited