চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘জুয়াড়ি’ সন্দেহে গ্রেফতার ৩ ভারতীয় নাগরিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৫ পিএম, ২০২১-০২-০৮

‘জুয়াড়ি’ সন্দেহে গ্রেফতার ৩ ভারতীয় নাগরিক রিমান্ডে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক ‘জুয়াড়ি’ চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার তিন ভারতীয় নাগরিককে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। তিনজন হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।  জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাতদিনের রিমান্ডে চেয়েছিল। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান  বলেন, আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিনজনকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে তাদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার (৭ ফেব্রুয়ারি) বিসিবির সুপারভাইজার আরেফিন হোসাইন তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর