শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৫৬ পিএম, ২০২৫-১২-২৮
ফটিকছড়ি আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুল হক মজু (৭৫) কে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, তাকে ওয়ারেন্টভিত্তিক গ্রেপ্তার করা হয়েছে। কোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার না হওয়ায় তার বয়স ও স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে নতুন কোনো মামলা দেওয়া হবে কিনা, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী আব্দুল আজিজ জানান, মুজিবুল হকের বয়স আনুমানিক ৭৫–৮০ বছর। বয়স ও সার্বিক বিষয় বিবেচনায় তাকে রাজনৈতিকভাবে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা, তা বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি, কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited