শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:১৪ এএম, ২০২১-০৩-০১
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৯৯ জনে।
আজ সোমবার (১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
অন্যদিকে, চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রমে সর্বশেষ টিকা নিয়েছেন ১৩ হাজার ৯৭ জন। এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১৪৮ জন টিকা নিয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৯টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৩ জন এবং উপজেলায় ২০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৬ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এইদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited