শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২৬-১০-১৪
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে এ তথ্য জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সাত্তার।
তিনি জানান, মঙ্গলবার রাতে উপাচার্যের রক্তচাপ কিছুটা বেশি ছিল। তবে বুধবার সকালে তা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে এসেছে।
রাতে তাঁর ভালো ঘুম হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।
বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা ভালো বোধ করছেন।
অধ্যাপক ডা. আব্দুস সাত্তার আরও বলেন, উপাচার্যের বুকে অস্বস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে হৃদযন্ত্রের সমস্যা আছে কি না, তা দেখতে ট্রোপোনিন-আই পরীক্ষা ও ধারাবাহিক ইসিজি করা হয়েছে।
এসব পরীক্ষায় আশঙ্কাজনক কোনো পরিবর্তন পাওয়া যায়নি। প্রাথমিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। আজ কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরাও তাঁকে দেখবেন। আরও কিছু পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
উপাচার্যকে কখন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, তাঁর শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কার্ডিওলজি বিভাগের চিকিৎসকের মতামত এবং বাকি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব রিপোর্ট পর্যালোচনা করে নিশ্চিত হওয়ার পরই তিনি বিপদমুক্ত কি না, সে বিষয়ে বলা যাবে।
প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় চুয়েট ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited