চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালী মেধস মুনির আশ্রম অধ্যক্ষ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজের দেহত্যাগ

এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী    |    ০৭:৩৮ পিএম, ২০২৫-০৫-৩১

বোয়ালখালী মেধস মুনির আশ্রম অধ্যক্ষ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজের দেহত্যাগ

চট্টগ্রাম বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ দিব্যধামে গমন করেছেন। আজ শনিবার (৩১ মে) সকাল ৭টার দিকে আশ্রমে প্রার্থনারত অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আশ্রম কর্তৃপক্ষ তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ মৃত ঘোষণা করেন। স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ ১৯৫৩ সালে চন্দনাইশ উপজেলার বড়মা গ্রামে এক ধর্মপরায়ণ সেনগুপ্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিজয় কৃষ্ণ সেন এবং মাতা নীলিমা সেন। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশব থেকেই আধ্যাত্মিক অনুরাগী এই মহারাজ ব্রহ্মচর্য ব্রতে জীবন উৎসর্গ করেন এবং পরে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারীর সান্নিধ্যে দীক্ষা গ্রহণ করেন।

মেধস মুনির আশ্রম পরিচালনা কমিটির সভাপতি স্বদেশ চক্রবর্তী জানান ধর্ম প্রচারে নিবেদিতপ্রাণ এই সাধু ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঠ-মন্দিরে ভ্রমণ করেছেন। বাবা রামদেবের নির্দেশে তিনি মহাকুম্ভ মেলা ও হরিদ্বারেও তীর্থভ্রমণ করেন। গত ২৫ বছর ধরে তিনি মেধস মুনির  আশ্রমের অধ্যক্ষ ও সেবায়েত হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সেবাভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আরোও জানান আজ বিকেলে আশ্রমের পূর্বতন সেবায়েত ও অধ্যক্ষদের ন্যায় স্বামী বুলবুলানন্দ মহারাজের সমাধিও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আশ্রম প্রাঙ্গণেই করা হবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর