শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৫:১৭ পিএম, ২০২৫-০৫-০৩
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সীমান্তঘেঁষা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ ভয়াবহ পাহাড়ধসে প্রাণ হারিয়েছে দুই কিশোর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে চলে আসা অবৈধ ও অনিরাপদ পাহাড় কাটারই ছিল এই দুর্ঘটনার মূল কারণ। নিহতরা হলেন- আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ। আহত সিয়াম ও সিফাত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেইপিজেড কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক সপ্তাহ ধরে পাহাড় কাটা চলছিল। বুধবার রাতের বৃষ্টির পর ভোরে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে। সকাল ১০টার দিকে এলাকার চার শিশু খেলতে গেলে হঠাৎ পাহাড় ধসে পড়ে, চাপা পড়ে যায় তারা।
স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দা মো. আবু তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ-ছয় দিন ধরে তারা পাহাড় কাটতেছে, কিন্তু কোনো সতর্কতা চিহ্ন বা নিরাপত্তার ব্যবস্থা নেয়নি। এই অবহেলার কারণেই আজ আমাদের এলাকার দুটি শিশু মারা গেলো। এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, “পরিবেশ অধিদপ্তরের অনুমতিতে টিলাটি কাটা হচ্ছিল কারখানা স্থাপনের জন্য। এই দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, “ঘটনার পরপরই পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited