শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৯ পিএম, ২০২১-০২-০৯
দায়িত্বে অবহেলা করায় পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টারকে শোকজ ও সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শোকজ পাওয়া স্টেশন মাস্টার হলেন মাজহারুল ইসলাম ও সাময়িক বহিষ্কার হওয়া সহকারী স্টেশন মাস্টার হলেন শামসুন নাহার। সূত্র জানায়, পটিয়া স্টেশনে চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচল করা ডেমু ট্রেনের অনেক যাত্রী সোমবার (০৮ ফেব্রুয়ারি) টিকিট পাননি। স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাস্টার ওই সময় স্টেশনে ছিলেন না। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হন। এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত। তিনি বলেন, সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কার ও স্টেশন মাস্টারকে শোকজ করা হয়েছে। উপযুক্ত জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক বহিষ্কার হওয়া সহকারী স্টেশন মাস্টার শামসুন নাহার বলেন, ওইদিন আমার ডিউটি ছিল না। আগের দিন আমি রাত পর্যন্ত ডিউটি করেছি। সব যাত্রীকে ঠিকমতো টিকিট দিয়েছি। আমার দোষ নাকি স্টেশনের মোবাইল ফোনের সিমটি আমার কাছে ছিল। কিন্তু স্টেশন মাস্টার-তো সিম নিতে চায় না। তাই আমি বাসায় নিয়ে এসেছিলাম।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited