চট্টগ্রাম   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৬ পিএম, ২০২৬-১০-১৯

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই সেবা চালু হলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, ২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

তবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীন না হয়ে মহানগর এক্সপ্রেস যাত্রাপথের নির্ধারিত বিভিন্ন স্টেশনে থামবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।

ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।
যাত্রাপথে মহানগর এক্সপ্রেস নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে। ফলে এসব এলাকার যাত্রীরা সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।

ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণিতে ভ্রমণের সুবিধা থাকবে। তবে নতুন সময়সূচি কার্যকর হলে মহানগর এক্সপ্রেসের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত চলছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।

রিটেলেড নিউজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা,...বিস্তারিত


এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

নিজস্ব প্রতিবেদক : বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত


চট্টগ্রামে তিন কুমারীর পূজা, দেবীজ্ঞানে আরাধনা

চট্টগ্রামে তিন কুমারীর পূজা, দেবীজ্ঞানে আরাধনা

নিজস্ব প্রতিবেদক : নারীশক্তির আরাধনা এবং দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে কুমারীর পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাà...বিস্তারিত


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: শামীম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: শামীম

নিজস্ব প্রতিবেদক : ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সà¦...বিস্তারিত


লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

লালন সাঁই তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর