চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার ফাউন্ডেশনের আয়োজন

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ১০:০০ পিএম, ২০২৫-০৭-২৮

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার ফাউন্ডেশনের আয়োজন

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস বি দিবস উপলক্ষে চট্টগ্রামের কাজির দেউড়ি সিজেকেএস ভবনের ৪র্থ তলায় লিভার ফাউন্ডেশন ও লিভার রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য ছিল: “Let's break it down — হেপাটাইটিস নির্মূলে সব ধরনের বাধা বিপত্তি ভেঙে ফেলো”। উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশের মানুষের মধ্যে হেপাটাইটিস বি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমাদের চট্টগ্রাম এবং দৈনিক আমাদের বাংলা, এবং বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি, মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরো প্রধান, মাই টিভি এবং সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক চট্টবাণী, আলহাজ্ব নুরুল কবির। তিনি তাঁর বক্তব্যে বিশ্ব হেপাটাইটিস বি দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিপুটি রেজিস্ট্রার, মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ডা. মোহাম্মদ সোয়াইব। তিনি হেপাটাইটিস বি প্রতিরোধে চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা, মনির আহমেদ ফাউন্ডেশন, এ কে এম মোসলেহ উদ্দিন, যিনি সমাজে হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে অসামান্য ভূমিকা রাখার কথা উল্লেখ করেন।

এছাড়া, লিভার ফাউন্ডেশনের ও লিভার রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মুনীর চৌধুরী সভাপতিত্ব করেন। তিনি অনুষ্ঠানে জানান, লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি সপ্তাহে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে ৫০ হাজার টাকা সহায়তা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এতে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার মধ্যে এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং হেপাটাইটিস বি নিয়ে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর