শিরোনাম
ঢাকা অফিস : | ১২:২৭ পিএম, ২০২১-০১-২১
ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা এলো বাংলাদেশে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান। এর আগে সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে কয়েকটি ট্রাক ভেতরে প্রবেশ করেছে। আনুষ্ঠানিকতা শেষে ভ্যাকসিনগুলো তেজগাঁও ইপিআই স্টোরে নেয়া হবে। সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও এ বিষয়ে জানানো হয়। সেখানে টিকাসহ একটি উড়োজাহাজের ছবি দিয়ে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে! বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপহারের টিকা ঢাকায় পৌঁছাবে। এগুলো পরিবহনের দায়িত্ব পেয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে। আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited