চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি বেগম জিয়া: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৪ পিএম, ২০২৬-০১-০৮

গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি বেগম জিয়া: আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য সবচেয়ে বড় যে বিষয়টি রেখে গেছেন, তা হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তিনি আমাদের সৌহার্দপূর্ণ দেশপ্রেম শিখিয়েছেন এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন।
তিনি বলেন, আমরা বারবার জেলে গেছি, নির্যাতিত হয়েছি, কিন্তু সাহস হারাইনি। এই সাহস আমরা দেশনেত্রী বেগম জিয়ার কাছ থেকেই শিখেছি।
তিনি কখনো নিজের স্বার্থে বা গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। আধিপত্যবাদীদের বিরুদ্ধে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নগরের ৩০ নম্বর ওয়ার্ড পূর্ব মাদারবাড়ী বিএনপির অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু আরও বলেন, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে, দুর্নীতির মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করেছে, তারা আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে।
এরশাদের সঙ্গে অনেকে সমঝোতা করেছে, ১/১১ সরকারের সঙ্গেও অনেকে আপস করেছে। কিন্তু বেগম জিয়া এবং বিএনপি কখনো আপস করেনি। এ কারণেই বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দল, যে দল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান নতুন রাজনৈতিক চিন্তার দৃষ্টান্ত দেখিয়েছেন।
তিনি বাসে করে চলাচল করেছেন, সাধারণ মানুষের মতো হাত নেড়েছেন। সিগন্যাল লাইটে গাড়ি থামিয়ে বলেছেন—সবাই দাঁড়ালে আমি কেন দাঁড়াব না? এই মানসিকতাই নতুন রাজনীতি। ক্ষমতাবান হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে জনসাধারণের সুবিধাকে অগ্রাধিকার দিতে হবে। দেশের মানুষই একমাত্র ক্ষমতার মালিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মুবিন, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিন প্রমুখ।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর