চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ইউপিডিএফ’র বাধার মধ্যেও রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৪:১০ পিএম, ২০২৫-১১-১০

ইউপিডিএফ’র বাধার মধ্যেও রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল)-এর বাধা ও ভয়ভীতির মধ্যেও রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন। নারী, শিশু ও প্রবীণসহ সীমিত সংখ্যক স্থানীয় বাসিন্দা এ ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ পান। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় ২ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের পরিকল্পনা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার আগেই ইউপিডিএফ (মূল) সদস্যরা এলাকাবাসীর ওপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে, যাতে তারা সেনাবাহিনীর ক্যাম্পে অংশ না নেন। সংগঠনের সদস্যরা বিভিন্ন পাহাড়ি পাড়ায় গিয়ে হুমকি দেয় যে, কেউ চিকিৎসা নিতে গেলে জরিমানা ও শাস্তির মুখে পড়তে হবে। এ কারণে বহু অসুস্থ মানুষ চিকিৎসা গ্রহণে দ্বিধাগ্রস্ত হন।
তবুও সেনাবাহিনীর সদস্যরা মানবিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য ধারণ করে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান। যারা চিকিৎসা নিয়েছেন, তারা সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় নিবেদিত। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অবিচল। যে কোনো সশস্ত্র গোষ্ঠীর ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড জনগণের সেবায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে জানানো হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর