চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম শেখ হাসিনাই প্রথম শুরু করেছেন : এমপি দীপংকর

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:৪৬ পিএম, ২০২১-০৯-২৯

শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম শেখ হাসিনাই প্রথম শুরু করেছেন : এমপি দীপংকর

 রাঙামাটি প্রতিনিধি ::
পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করলে একটি বিশেষ গোষ্ঠির সহ্য হয়না। তারা প্রতিনিয়তই পার্বত্যাঞ্চলের মানুষদের মাঝে ভূল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্ঠি করে আসছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, পাহাড়ের বাঙ্গালীদেরকে ভোটাধিকার দেওয়া হবেনা,ভোটার করা হবেনা, চাকুরি পাবেনা এমন উষ্কানিমূলক ভূল তথ্যদিয়ে পাহাড়ের সাধারণ জনগণকে বিক্ষুব্ধ করার অপচেষ্ঠা করা হতো। জননেত্রী শেখ হাসিনার সরকারই শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম শুরু করা হয়। এরই মাধ্যমে চাকুরি থেকে শুরু করে ব্যবসা বানিজ্যে পাহাড়ের জনগণ উন্নয়নের মূল¯্রােত ধারায় মিশে গেছে। এখানকার মানুষের জন্য বর্তমান সরকার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। পাহাড়ের বাসিন্দাদের নিয়ে চক্রান্তকারিদের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে মিলে মিশে সকল সম্প্রদায়ের জনগণকে মিলেমিশে থেকে নিজেদের মধ্যে একতাবদ্ধতা বৃদ্ধির আহবান জানিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।  বুধবার রাঙামাটির লংগদু উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হতে যাওয়া দু’টি মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে এমপি দীপংকর তালুকদার এসব কথা বলেন। রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে গৃহ নির্মান প্রকল্পে রাঙামাটির লংগুদু উপজেলার চাইল্যাতলী নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও হেফজখানা এবং ফোরেরমূখ সাধুর টিলা ইসলামিয়া তাজবিদুল কুরআন নুরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তুর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত কারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য আছমা বেগম, লংগুদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, ৫নং ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর