শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২৬-০৩-০৫
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আবুল কালামের ছেলে। নিহতের প্রতিবেশী মো. নুর নবী জানান, নিজামপুর রেলস্টেশন এলাকায় মো. বেলাল হোসেনের নতুন বাড়ির নির্মাণকাজ করছিলেন সাইফুল। কাজ করার সময় মাচা ভেঙে পড়ে গেলে তিনি পাশের বিদ্যুতের তারে স্পর্শ করেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইফুলের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী। তার দুই মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে মামলার কাজে নগরের কোর্ট বিল্ডিংয়ে অবস্থান করায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি। পরে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited