শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:১৭ পিএম, ২০২৫-০৭-১০
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই আশাবাদী স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। প্রকৃতির প্রতি ভালোবাসা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় থেকেই এ আয়োজন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় এই সবুজ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক। শুরুতে প্রাণবন্ত স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, ইউপি সদস্য সরোয়ার হোসেন, শিক্ষক জসীম উদ্দীন, সমাজসেবক সুজন দাস এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফখরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রিড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, কার্যনির্বাহী সদস্য দৌলত শওকত, স্থায়ী সদস্য মো. জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও আব্দুল কাদের চৌধুরী।
পরে বিদ্যালয় মাঠে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের বৃক্ষ রোপনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
সবুজকে ঘিরে তৈরি হয় প্রাণবন্ত এক উৎসবের আবহ। বক্তারা বলেন, আজকের একটি গাছ আগামী দিনের প্রাণরক্ষা করতে পারে। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল বাতাসময় পৃথিবী রেখে যেতে হলে এখনই আমাদের এগিয়ে আসতে হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited