চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সেতুর কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারী প্রতিষ্টান উধাও

উখিয়া প্রতিনিধি ::    |    ০৬:২০ পিএম, ২০২০-০৮-২৩

সেতুর কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারী প্রতিষ্টান উধাও

পটিয়া উপজেলা শিকলবাহা খালের ওপর সেতুতে একটি শিল্প গ্রুপ অব কোম্পানী'র বার্জ এর ধাক্কায় ২০০৭ সালে ১৮ নভেম্বর ভেঙে যাওয়ার পর,  দরপত্র আহবান করে ঠিকাদার ধীর গতিতে কিছু কাজ করে সেতুর কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারী প্রতিষ্টান উধাও হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে! সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ২৭ কোটি টাকার একটি জনগুরুত্বপূর্ণ সেতুর কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্টান উধাও হয়ে যাওয়ার ফলে লাখ লাখ মানুষের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পটিয়ার শিকলবাহা খালের ওপর নব নির্মিতব্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে সেতুটির নামকরণ করা হয়। এটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি । ২০০৭ সালের ১৮ নভেম্বর সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন ভাবে সেতু নির্মাণের জন্য প্রথমবার ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সেতু মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ঠিকাদার কিছুদিন কাজ করলেও এক পর্যায়ে কাজ বন্ধ করে চলে যায়। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে ২০১৭ সালে এটি ২৭ কোটি ৩৮ লাখ টাকা নতুনভাবে বরাদ্দ দেয় মন্ত্রণালয়। সেতুটির পশ্চিম পাড়ে রয়েছে কর্ণফুলী উপজেলা এবং পূর্ব পাড়ে রয়েছে পটিয়া উপজেলা। দুই উপজেলার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার লোকজন প্রতিদিন ঝুঁকির মধ্যে এখন মাত্র ২টি নৌকা দিয়ে পারাপার হচ্ছে। বর্তমানে সেতুর পূর্ব পাড়ে (পটিয়া) সেতুর ঠিকাদার বেশকিছু লোহার রড ও মালামাল রেখে উধাও হয়ে গেছে। ফলে মোহাম্মদনগর, কোলাগাঁও, মুন্সিরহাট, লাখেরা, পাঁচুরিয়া, কুসুমপুরা, জিরি, বোয়ালখালীসহ আশপাশের লোকজনকে চলাচলের চরম ভোগান্তিতে পড়েছে। তবে মানুষের ভোগান্তির বিষয়টি ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য মাননীয় হুইপ সামশুল হক চৌধুরীকে জানিয়ে ঠিকাদারকে আল্টিমেটাম দেয়া হয়েছে। কি কারণে ঠিকাদারী প্রতিষ্টান কাজ ফেলে চলে গেছেন তা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সওজের সঙ্গে যোগসাজশ করে ঠিকাদারী প্রতিষ্টান  সময়ক্ষেপণ করে কৌশলে বাড়তি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনদিন কাজ সম্পন্ন করা সম্ভব নয়।সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিকলবাহা খালটি কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত। খালের দুই পাড়ে রয়েছে বেশ কিছু শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান। পটিয়া উপজেলার লাখেরা উচ্চ বিদ্যালয়, কালারপোল হাজি ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালারপোল অহিদিয়া সিনিয়র মাদ্রাসা, এজে চৌধুরী স্কুল এ্যান্ড কলেজ ছাড়াও পাশে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এলাকার লোকজন ছাড়াও শিল্প কারখানার কর্মচারীদের খাল পারাপারে এখন কষ্টের সীমা নেই। ১৯৯৫ সালে শিকলবাহা খালে প্রথম সেতু নির্মাণ হয়। এটি ২০০৭ সালের ১৮ নভেম্বর একটি কারখানার টিনের কয়েল বোঝাই বার্জের আঘাতে সেতুর ৩য় ও ৪র্থ স্প্যান নদীতে পড়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০০৯ সালের এপ্রিলে কংক্রিট বেইজড গার্ডার সেতু নির্মাণের জন্য ২১ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেয়।
পটিয়ার প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, নির্ধারিত মেয়াদের মধ্যে কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। একজন সাব ঠিকাদার কিছুদিন কাজ করে আবার বন্ধ করে চলে যায়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। ঐ এলাকায় বাসিন্দা রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ মামুনুর রশীদ জানান, সেতু নির্মাণ না হওয়ায় এলাকার অনেক পরিবার ও ছেলে-মেয়ের লেখাপড়ার বিঘ্ন ঘটেছে এ কারণে অনেকে নিজ গ্রাম ছেড়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করতে হচ্ছে,তাই জীবন যাত্রার ব্যয় অনেক গুন বেড়ে গেছে, দ্রুত সেতুটি নির্মান করে এই দূর্ভোগ থেকে এলাকাবাসীকে পরিত্রাণ দিবে। 
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর