চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৬:০৩ পিএম, ২০২৪-১১-৩০

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক একজন'কে গ্রেফতার করে র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।

এবিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রামের ফটিকছড়ি থানার পৌর এলাকার একটি ভাড়া বাসায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফটিকছড়ি পৌর এলাকার উত্তর ধুরুংস্থ দুলাল সাহেবের বাড়িতে অভিযান পরিচালনা করে একজন'কে গ্রেফতার করে র‍্যাব হেফাজতে নেয়'। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মিনহাজ শেখ (১৯)। সে মাগুরা জেলার শ্রীপুর থানার কুপুরিয়া গ্রামের মোঃ শফিকুল শেখের ছেলে। বর্তমানে সে ফটিকছড়ি থানার উত্তর ধুরুং এলাকায় ভাড়া বাসায় থাকে। পরে আসামির দেওয়া তথ্য মতে তিনটি সাদা রংয়ের বস্তার ভিতর হতে ২৭ কেজি উদ্ধার করা হয়। এছাড়াও আসামি আরো জানায়, 'ফটিকছড়ি থানার নাজিরহাট ৮নং ওয়ার্ডের মাহবুব প্লাজার ৪র্থ তলায় একটি ফ্ল্যাট বাসায় তার অপর এক সহযোগী আরো অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। পরে আভিযানিক দল সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফ্ল্যাট বাসা হতে তার সহযোগী রুহুল আমিন কৌশলে পালিয়ে যায়'।এসময় র‍্যাব হেফাজতে থাকা আসামির দেখানো মতে তার সহযোগীর বাসা হতে তিনটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রাখা ২১ কেজি গাঁজা উদ্ধার সহ দুটি স্থান থেকে সর্বমোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

র‍্যাব আরো জানায়, 'গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে পরে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশীদামে বিক্রয় করে আসছিলো'। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাকে চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর