চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চোখ আল্লাহর দেওয়া বড় নেয়ামত, এর কদর ও শুকরিয়া আদায় করা প্রতিটি মানুষের দায়িত্ব, অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৬:১৪ পিএম, ২০২৫-১২-১৩

চোখ আল্লাহর দেওয়া বড় নেয়ামত, এর কদর ও শুকরিয়া আদায় করা প্রতিটি মানুষের দায়িত্ব, অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী

কর্ণফুলী উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশন ও বোনানজা ক্লাব। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ই ডিসেম্বর (শুক্রবার) কর্ণফুলীর নাসির কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই শতাধিক চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এর আগে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে যেসব রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, তাদের মধ্যেই এসব চশমা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দৃষ্টিজনিত সমস্যায় ভোগা অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও চশমা গ্রহণ করতে পারেন না। এই উদ্যোগ তাদের জন্য একটি বড় সহায়তা হয়ে এসেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন এবং সঞ্চালনায় ছিলেন বোনানজা ক্লাবের সেক্রেটারি আতহার শিহাব জাকি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর ও লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোস্তাক হোসাইন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেন, চোখ আল্লাহ তায়ালার দেওয়া এক মহামূল্যবান নেয়ামত। এই নেয়ামতের কদর করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা প্রতিটি মানুষের কর্তব্য। দৃষ্টিশক্তি সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, অধ্যক্ষ ঈসমাইল হাক্কানী এবং বোনানজা ক্লাবের সভাপতি শাহেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার জিয়া উদ্দিন, স্থানীয় প্রতিনিধি মোস্তফা আল মাহমুদ ইমরোজ, সানাউল্লাহ সানি, আবদুল আহাদ, কর্ণফুলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিউদ্দিন কায়েস, আসিফ আমিরী, ফরহাদ আকবরসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টি স্বাস্থ্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর